অ্যান্ড্রয়েড ফোনে বিজয়ের বাধ্যবাধকতা সংক্রান্ত
'অ্যান্ড্রয়েড ফোনে বিজয়ের বাধ্যবাধকতা সংক্রান্ত' খবর দেখে আজ Google Play স্টোরে ঢুঁ মারার লোভ সামলাতে পারি নি। এখন বাজে রাত ৩ঃ৫৫। এই মুহূর্তের হালচালঃ
বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড-
ডাউনলোডঃ ১ লক্ষ+
রিভিউঃ ১.৫ (৫ এর মধ্যে)
রিভিউ সংখ্যাঃ ৪৬৯ টি
ওদিকে রিদমিক কিবোর্ড-
ডাউনলোডঃ ৫ কোটি+
রিভিউঃ ৪.৩ (৫ এর মধ্যে)
রিভিউ সংখ্যাঃ ৩ লক্ষ ৪৫ হাজার+ টি
কাকার কথা কী বলবো, আমার নিজেরই খারাপ লাগছে! আমি হলে আরও আগেই আমার অ্যাপ সবাইকে ইন্সটল করতে বাধ্য করতাম! বাংলার স্টিভ জবস এর অ্যাপকে অবহেলা!! এত বড় সাহস! তাছাড়া, যদি এইটুকু ছোটলোকি করতে না পারি তাহলে এত ক্ষমতা থেকে কী লাভ?!
''ছোটলোকি হোক উন্মুক্ত!''
বিঃ দ্রঃ সময়ের হিসেব দিলাম কেননা স্ট্যাট দ্রত বদলাচ্ছে। গতকাল বিকেলেও বিজয়ের ডাউনলোড সংখ্যা ছিল ৫০ হাজার+ এবং রিভিউ ছিল ১০০'র নিচে। সম্ভবত পেইড লোকজন কোম্পানির প্রচারণার জন্য ঝাঁপিয়ে পড়েছে... (তবে, দুষ্টু ছেলেমেয়েরা কম রিভিউ মার্ক দিয়ে একেবারে ধ্বসিয়ে দিচ্ছে! :D )
© Ariful Islam

Comments
Post a Comment